হাসনাত আব্দুল্লাহ এমপি না হলে সরকার যে জনগণকে খেজুর দেয়, সে তথ্য মানুষ জানতেই পারত না—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু।
বুধবার (১১ মার্চ) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে মাহমুদা মিতু লিখেছেন, “হাসনাত আব্দুল্লাহ এমপি না হলে সরকার যে খেজুর দেয়, জনগণ তা জানতই না। পেলেও মানুষ মনে করত, এলাকার কোনো নেতা পাঠিয়েছেন।”
তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মহলে আলোচনার জন্ম দিয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
