ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলের চলমান সামরিক অভিযানের ফলে ইরানের বর্তমান শাসনব্যবস্থা ক্রমেই দুর্বল হয়ে পড়ছে।
তিনি দাবি করেন, ইসরায়েলের লক্ষ্য ইরানের জনগণকে বর্তমান সরকারের “নিপীড়নমূলক শাসন” থেকে মুক্ত করা। তবে শেষ পর্যন্ত এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ইরানের জনগণের ওপরই নির্ভর করবে বলেও মন্তব্য করেন তিনি।
ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তরের এক্স (X) অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, “এ পর্যন্ত আমরা যে পদক্ষেপগুলো নিয়েছি, তাতে কোনো সন্দেহ নেই যে আমরা তাদের শক্তি ভেঙে দিচ্ছি এবং আমাদের অভিযান এখনো অব্যাহত রয়েছে।”
তিনি আরও জানান, ইসরায়েলের সামরিক বাহিনী তাদের লক্ষ্য অর্জনে সক্রিয়ভাবে অভিযান চালিয়ে যাচ্ছে।
