ইসলামের নামে ধর্ম নিয়ে ব্যবসার সুযোগ দেওয়া হবে না: ধর্মমন্ত্রী

ইসলামের নামে ধর্ম নিয়ে যারা ব্যবসা করতে চায়, তাদের কোথাও স্থান দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর দক্ষিণ চত্বরে ইসলামিক ফাউন্ডেশন-এর আয়োজনে মাসব্যাপী ইসলামি বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, “অত্যাচারী ও জুলুমকারীদের কোথাও স্থান দেওয়া হবে না। আল্লাহর হুকুম পালন ছাড়া পৃথিবীতে কখনোই প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।”

তিনি আরও বলেন, ইসলাম মানবতার ধর্ম। এই ধর্মের নামে যারা বিভ্রান্তি ছড়ায় কিংবা ব্যক্তিস্বার্থ হাসিলের চেষ্টা করে, তাদের বিরুদ্ধে সমাজকে সচেতন থাকতে হবে।

অনুষ্ঠানে ধর্মমন্ত্রী মাসব্যাপী ইসলামি বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন এবং মেলার সার্বিক সাফল্য কামনা করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ইসলামি বইমেলাটি প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *