ইরানে ফের সরকারবিরোধী আন্দোলনে উত্তাল

নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহতদের স্মরণে শোক পালন কর্মসূচির অংশ হিসেবে চলতি সপ্তাহে আবারও তেহরান-এর রাস্তায় নেমেছে সরকারবিরোধী বিক্ষোভকারীরা।

শনিবার (২১ ফেব্রুয়ারি) এ কর্মসূচির অংশ হিসেবে আমির কবির বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এদিন আন্দোলনকারী ও সরকার সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি অবস্থান নেওয়ার ঘটনাও ঘটে। বিক্ষোভ চলাকালে ইসলামী বিপ্লবের আগের শাহ শাসনের পক্ষে স্লোগানও শোনা যায়।

উল্লেখ্য, গত মাসে চরম মূল্যস্ফীতির প্রতিবাদে ইরানজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিভিন্ন মানবাধিকার সংগঠনের অভিযোগ, ওই বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন।

তবে বর্তমানে ইরানের পরিস্থিতি অনেকটাই শান্ত বলে জানা গেছে। যদিও বিক্ষুব্ধ জনতার ওপর নির্বিচার গুলিবর্ষণের অভিযোগ তুলে আন্দোলনকারীদের সমর্থনে এখনও বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *