অফিসের তালা ভেঙে শেখ হাসিনার ছবি টাঙাল নেতাকর্মীরা

দীর্ঘ ১৮ মাস পর যশোরের বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকা দলীয় কার্যালয়টি খুলে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনার একটি ২ মিনিট ১৬ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, শুক্রবার সন্ধ্যায় তারাবির নামাজের সময় ৩০ থেকে ৩৫ জন যুবকের একটি দল আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা কার্যালয়ের ভেতরে দেয়ালে শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি টাঙিয়ে দেয়।

এ সময় তাদের ‘জয় বাংলা’ স্লোগান দিতে শোনা যায়। পাশাপাশি ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘বিপুল ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ স্লোগান দিতে দিতে তারা দ্রুত স্থান ত্যাগ করে।

স্থানীয়দের দাবি, ঘটনায় জড়িতরা বাঘারপাড়া ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বিপুল ফারাজীর অনুসারী।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়টি তালাবদ্ধ ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *