মেঘমল্লার বসু ২০টি ঘুমের ট্যাবলেট খেয়ে হাসপাতালে ভর্তি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি মেঘমল্লার বসু একসঙ্গে ঘুমের ২০টি ট্যাবলেট সেবন করেছেন বলে জানা গেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়।

বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল জানান, মেঘমল্লার বসু আত্মহত্যার চেষ্টা করেছেন। তিনি একাধিক ঘুমের ওষুধ সেবন করেছেন বলে জানা গেছে।

বর্তমানে সোহরাওয়ার্দী মেডিকেলে চিকিৎসাধীন মেঘমল্লারের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানান জুবেল। তবে তিনি কেন এ ধরনের পদক্ষেপ নিয়েছেন—এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

হাসপাতাল সূত্র জানায়, মেঘমল্লার বসু একসঙ্গে ঘুমের ২০টি ট্যাবলেট সেবনের পর অসুস্থ বোধ করলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *